ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পোকামাকড় পৃথিবী সচল রাখার অদৃশ্য শক্তি

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৩:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রাণীজগতের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোকামাকড়। বিজ্ঞানীরা বলেন, পোকামাকড় হলো পৃথিবীকে সচল রাখা এক অদৃশ্য শক্তি। পোকা যদি না থাকতো তবে বিভিন্ন প্রকার খাদ্য উৎপাদন সম্ভব হতো না। গাছে দেখা যেত না বাদাম, তরমুজ, টমেটোর মতো ফল। এরা না থাকলে মানুষের উচ্ছিষ্ট খাবারে ভরে যেত পৃথিবী। মানুষের অগোচরেই তারা বহন করে পুরো পৃথিবীর ভার।

মার্কিন পতঙ্গবিজ্ঞানী মেইস ভন ও জন লোসি গভীরভাবে গবেষণা করেন পোকামাকড়ের অর্থনৈতিক গুরুত্বের উপর। এ দুই বিজ্ঞানীর মতে, শুধু প্রাকৃতিক খাদ্য হিসেবেই পোকা ৫৭ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ভূমিকা রাখে। কারণ, পোকারা বেশিরভাগ প্রাণী যেমন- পাখি ও মাছের প্রধান খাদ্য। আর খাদ্য-শৃংখলে পোকা-মাকড়ের অবস্থান একদম প্রাথমিক পর্যায়ে।

মৌমাছি মিশর সভ্যতার আমল থেকে মানব সম্প্রদায়কে মধু দিয়ে আসছে। তাছাড়া মেক্সিকো, চীন, থাইল্যান্ড, ব্রুনাইসহ অনেক দেশের মানুষই বিভিন্ন প্রজাতির পোকা খায়।

বিশেষজ্ঞরা বলেন, পৃথিবী থেকে পোকা বিলুপ্ত হয়ে গেলে এর পরিণতি হবে ভয়াবহ। জলবায়ু পরিবর্তন পোকা-মাকড়ের বিচরণক্ষেত্রকে প্রভাবিত করছে।

স/এষ্