ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খালেদার সাজা আমরা দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়ার সাজার রায় তো আমরা দেইনি, দিয়েছেন আদালত। এ রায়কে কেন্দ্র করে দেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা শুধু সেটাই দেখছি।

শনিবার ঢাকার দোহারে পদ্মা কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নারীর জীবনযাত্রা এখন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। সবক্ষেত্রেই নারীরা এখন অগ্রগামী। নারীরা স্বাবলম্বী হলে দেশ আরো এগিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, দেশের শত্রু। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদকে কঠোর হস্তে নির্মূল করেছে। তার প্রমাণ আপনারা হলি আর্টিজান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি ঘটনা থেকে দেখতে পেয়েছেন। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করছি।

মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

স/এষ্