নিজস্ব প্রতিনিধি :
দুই বাংলার কবি ও লেখকদের এক করল কাব্যতরী। দুই বাংলার কবিদের কবিতা একত্রিত করার লক্ষ্যে প্রকাশ হল কাব্য তরী।
গত ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পায় দুই বাংলার (ভারত ও বাংলাদেশ) বহু কবির ভালোবাসা ও কাব্যরসে সমৃদ্ধ এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য একাডেমীর প্রথম নিবেদন “কাব্যতরী”। বইটির সংকলক ও সম্পাদনা করেন, সোমেশ্বর দেব সরকার।
পরিবেশক – অসময় প্রকাশনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কবি ও গণ্যমান্য ব্যক্তিরা। এসময় সবার সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধি, সুরভি জাহাঙ্গীর ও উপস্থিত ছিলেন।
বইটিতে যে সকল কবির উজ্জ্বল উপস্থিতি সংকলনটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে, অমিতাভ মীর, সুরভি জাহাঙ্গীর ও জেসমিন আরা জেসমিন (বাংলাদেশ, ঢাকা) তাঁদের মধ্য অন্যতম উল্লেখযোগ্য।
কাব্যতরী প্রসঙ্গে সম্পাদক সোমেশ্বর দেব সরকার জানান, আন্তর্জাতিক বাংলা সাহিত্য একাডেমীর উদ্দেশ্য দুই বাংলার কবি ও লেখকদের আরো কাছে আনা। দুই বাংলার পাঠকদের দু’বাংলার লেখক ও কবিদের লেখার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এক পুস্তুকে তুলে ধরতে চেষ্টা করেছি বহু কবির ভালোবাসা ও কাব্যরসে সমৃদ্ধ লেখাগুলো। এবারের সংখ্যাটি প্রকাশের সাথে সাথেই পাঠকদের যে ভালোবাসা পেয়েছি তাতে দ্বিতীয় সংখ্যা প্রকাশে উৎসাহ ও অনুপ্ররণা তৈরি হয়েছে। আশারাখছি অচিরেই দ্বিতীয় সংখ্যার কাজ হাতে নিতে পারবো।
স/এষ্

