ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুর্নীতিবাজ ব্যক্তিকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করল বিএনপি: কাদের

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি দুর্নীতির দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্তে এমন প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ সম্পাদক।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার ভোগড়ায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতে কাকে দায়িত্ব দেয়া হয়েছে? যার আগে সাত বছর দণ্ড হয়েছে। তিনি দণ্ডিত ব্যক্তি। অপরাধী হিসেবে দণ্ডিত। আর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ১০ বছর কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। তারেক রহমানসহ মামলার পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। প্রত্যেক আসামিরই দুই কোটি টাকা করে জরিমানা হয়।

গতকালের রায়ের পর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, ‘তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান প্রমুখ।

স/এষ্