ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ব্যবসার নামে প্রতারনার ফাঁদ!

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে আজাদ লক্ষ্মীপুরপ্রতিনিধি: 

কমলনগর উপজেলার হাজীরহাট বাজার উত্তর মাথায় মডার্ন মেডিটেক ডায়াগনস্টিক সেন্টার সংলগ্নে গড়ে উঠেছে ওয়ার্ল্ড মিশন২১ এমএলএম ব্যবসার নামে প্রতারনার ফাঁদ। গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে এ প্রতারনামুলক ব্যবসার অভিনব কৌশল। দূর দুরন্ত হতে আগত গ্রামের সহজ সরল লোকদের বোকা বানিয়ে অধিক লাভের আশা দিয়ে এ ব্যবসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে হরদমে। জানা গেছে, এমএলএম কোম্প্যানি ওয়ার্ল্ড মিশন২১ এ শুরুতেই ৪২৫০/- (চার হাজার দুইশত পঞ্চাশ) টাকা দিয়ে একটি অনলাইন আইডি খুলতে হয়। এর পর এ কোম্প্যানির নিজস্ব কিছু ইলেক্ট্রনিক্স পন্য কিনতে বাধ্য করে কার্ডধারীকে। কোম্প্যানির নিতিমালায় ৪২৫০/- (চার হাজার দুইশত পঞ্চাশ) টাকার কথা উল্লেখ না থাকলেও অফিসের দায়িত্বে থাকা প্রতারক সিন্ডিকেট ঐ টাকা গ্রহন করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অফিসটিতে গিয়ে দেখা গেছে টেবিলের উপরে কোম্প্যানির দেয়া ফরম বোঝাই। যাহা পুরন করিয়ে মাথাপিছু ঐ টাকা নেওয়া হয়। অফিসের দায়িত্বে থাকা রনি বিশ্বাস, স্বপন ও রহিম মেম্বারের কাছে এ বিষয়ে জানতে চাইলে, কোম্প্যানির নির্দেশনা অনুযায়ী এই টাকা অনলাইন আইডি বাবদ নেওয়া হচ্ছে বলে জানায়। প্রতিদিন সকাল থেকে গভির রাত্র পর্যন্ত সহজ সরল অতি সাধারন মানুষ সহ বেকার যুবকদের উপচে পড়া ভিড় দেখা যায়। যারা অধিক লাভের আশায় এই প্রতারনার ফাঁদে পা রাখে। দীর্ঘ ১ বছর যাবত প্রশাসনের নজরদারি এড়িয়ে নির্জন যায়গা বেঁছে নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অফিসটি ঘুরে দেখা যায়, যে ইলেক্ট্রনিক্স পন্য বিক্রির কথা বলে কমিশন ভিত্তিক আইডি করায় সেসব পন্য নেই বললেই চলে। দু-একটা পন্য স্যাম্পল স্বরূপ রেখে আকর্ষণ ঘটায় এবং আইডি ধারীকে দিয়ে বিক্রি করায়। কোনও পন্যেরই নির্ধারিত মুল্যা তালিকা নেই, সিন্ডিকেটেরা যে মুল্য নির্ধারণ করে থাকে তা দিয়েই কিনতে হয় কাস্টমারকে। কাস্টমারের কাছে অনেক চওড়া দাম মনে হলেও কমিশন প্রাপ্তির আশায় তা ক্রয় করে নিয়ে যায়।
গত ১৩ই ফেব্রুয়ারী জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত “ডেসটিনির আদলে অভিনব ফাঁদ”। শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা থেকে জানা যায়, আইন হওয়ার পর ২০১৪ সালে এম এক্স এন, মডার্ন হারবাল ফুড, ওয়ার্ল্ড মিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিঃ ও রিচ বিজনেস সিস্টেম নামে ৪টি কোম্প্যানিকে অনুমোদন দেয় আর জে এস সি। যার মেয়াদ ২০১৫ সালের ৪ মার্চ শেষ হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় এ কোম্প্যানিগুলোর লাইসেন্স আর নবায়ন করেনি আর জে এস সি। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয় এম এল এম কোম্প্যানির নিবন্ধন।

স/শা