ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খালেদার রায়ের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে আ.লীগ

admin
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে আওয়ামী লীগ। এদিন যেকোন পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙাখলা বাহিনীকে সহযোগিতা করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন_ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দিপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

স/এষ্