ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার ভিতরগুল গ্রামের আব্দুস সালামের ছেলে সাদ্দাম হোসেন।
সে মফস্বল এলাকায় বিদ্যুত মিস্ত্রির কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের মেইন লাইনের সাথে একটি সংযোগ দিতে বিদ্যুতের খুটিতে উঠে সাদ্দাম। এসময় বিদ্যুতের লাইন চালু থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানার এস আই পিযুষ কান্তি ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত নয়টার দিকে পল্লী বিদ্যুতের লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/ এষ্