ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাতীয় গ্রন্থাগার দিবসে ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভা

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে প্রথম বারের মত জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গূরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসন ও ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর।
সভায় বক্তারা বলেন, জানতে হলে পড়তে হবে। আর জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হল বই। বই মানুষের মন ও বিবেককে জাগ্রত করে। আর গ্রন্থাগার হল বইয়ের ভান্ডার, জ্ঞানের ভান্ডার।
সভায় এসময় জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, সরকারি রাজেন্দ্র কলেজ সহযোগী অধ্যাপক রেজভী জামান, ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মির্জা মো. সাইফুল্লা প্রমুখ। এসময় উন্মক্ত আলোচনায় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র মুজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, রিবন পাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রী প্রজ্ঞা রহমান, আফসানা আক্তার মিম, জিলা স্কুল ছাত্র রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

স/এষ্