ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :
“বই পড়ি স্বদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে আজ ৫ ফেব্রুয়ারি সকল ৯টায় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে এক  বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নেতৃত্বে এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা’র উপস্থিতিতে এ র‌্যালিতে অংশগ্রহণ করেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, গ্রন্থাগারিক (ভার:) মু: আতাউর রহমান, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, পরিকল্পনা ও উন্নয়ন  বিভাগের পরিচালক (ভার:) এইচ.এম. আলী হাসানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শেষ হয়।
এ/এষ্