ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্ধোধন অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে পাসপোর্ট “নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” স্লোগানে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কেক কেটে সেবা সপ্তাহের উদ্ধোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এসময় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন, উপসহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শামছুন্নাহার শিল্পী সহ বিভিন্ন গনমাধ্যমের স্থানীয় সাংবাদিক বৃন্দ। এর আগে সাংসদ , জেলা প্রশাসক ও অতিথিরা পাসপোর্ট অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও সেবা গ্রহীতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স/এষ্