ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টেস্ট দলে আবদুর রাজ্জাক!

admin
জানুয়ারি ২৮, ২০১৮ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

শিরোনাম দেখে অবাক হলেও ঘটনা সত্য। টেস্ট দলে ডাক পেয়েছেন এক সময়ের জাতীয় দলের নিয়মিত খেলোয়ার আবদুর রাজ্জাক। মাত্র কয়েকদিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন অন্যতম সেরা বাম হাতি স্লো অর্থোডক্স আবদুর রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ শুরুর আগে রাজ্জাকের হাতে ৫০০ উইকেটের স্মারক তুলে দিয়ে সম্মানিত করেছেন বর্তমান জাতীয় দলের ক্রিকেটার সাকিব-মাশরাফিরা।

রাজ্জাক নিজেও বিষয়টি বুঝতে পারেননি, জাতীয় দলের দরজা আবারও তার জন্য খোলা হচ্ছে! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হঠাৎ চোট পেয়ে মাঠ থেকে সোজা হাসপাতালে যেতে হলো সাকিব আল হাসানকে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সেলাই দিতে হয়েছে। যার ফলে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে সাকিব খেলতে পারবেন না বলে জানিয়ে দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নির্বাচকরা তাৎক্ষণিক বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে দলে আরও দুই স্পিনারকে রাখা হয়েছে। তারা হলেন বামহাতি স্পিনার সানজামুল ইসলাম এবং লেগ স্পিনার তানবীর হায়দার। কিন্তু এই দু’জনের কেউই যে সাকিবের জায়গা পূরণ করার মত নয়! অনেক ভেবে-চিন্তে নির্বাচকরা আবারও রাজ্জাককে দলে অন্তর্ভুক্ত করলেন। টেস্ট দলে ডেকে নেয়া হলো অভিজ্ঞ এই স্পিনারকে।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রোববার রাতের (সন্ধ্যা ৭টায়) ফ্লাইটেই ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাচ্ছেন রাজ্জাক। সেখানে গিয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ফোন করে রাজ্জাককে চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।

স/এষ্