ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে ট্রাক চাপায় পাথর শ্রমিক নিহত

admin
জানুয়ারি ২৮, ২০১৮ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারিতে ট্রাক চাপায় এক পাথর শ্রমিক নিহত হয়েছে। নিহত নুরুল হক সুনামগঞ্জ সদর উপজেলার বৃন্দাবন নগরের আব্দুল হামিদের ছেলে। সে পরিবারের সদস্যদের নিয়ে জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় পাথর কোয়ারিতে কাজ শেষে বাড়ি ফিরছিল নুরুল হক। এসময় সাতকরার জুম নামক এলাকায় পৌছলে কোয়ারি থেকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া মামার বাজারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্