ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি ভিসির উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

admin
জানুয়ারি ২৮, ২০১৮ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ অলীউল্ল্যার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মমতাজুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আক্তারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ ইদ্রিশ আলী, শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ তরিকুল ইসলাম,শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ ইমতিয়াজুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ‘ ভিসির উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বেও শিক্ষকদের উপর হামলা হয়েছে কিন্তু বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দ্রুত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। আগামী ২৯ ও ৩০ জানুয়ারী বেলা ১১ টা হতে ১২ পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষনা দেন ।

স/এষ্