নিজস্ব প্রতিনিধি : শিশু অভিত্রেতী জেনিষা বিশ্বাসের জন্মদিন পালন। ২৮ জানুয়ারি রবিবার রাজধানীর কাওলার কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর মহড়া কক্ষে কেক কেটে পালন করা হয় জেনিষার ১০ তম জন্মদিন। একাধারে নাচ, গান, চিত্রাঙ্কনে সমান পটু এ শিল্পী বর্তমানে মঞ্চ ও টিভি নাটকে ব্যস্ত সময় কাটছে। আগামীতে রাহুল রাজের রচনা ও হাবীর রাজার পরিচালনায় মেগাধারাবহিক ‘অদ্ভুতুড়েতে’ তাকে জল-কন্যা চরিত্রে দেখা যাবে। নিজের জন্মদিনে জেনিষা সবার কাছে দোয়া চেয়েছে। বাবা মনোতোষ বিশ্বাস ও মা মণিকা রানি মন্ডল চায়, আগামীতে তাদের মেয়ে সুস্থ্যধারার সাংস্কৃতিকে নিজের অবস্থান তৈরি করুক।
জেনিষা বর্তমান দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস এর নিয়মিত শিশু-শিল্পী হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জেনিষার জন্মদিন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন, কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সহ-সভাপতি আমির হোসেন রায়হান, অভিনেতা রাকিব হাসান, কথা বন্ধু, ফাহিয়া আক্তার নিশি, অভিনেতা নোঈম ইসলাম, অভিনেতা মো: সজীব, মো: রিফাত সহ আরো অনেকে।
স/এষ্

