ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মাসেতুর ৩০০ মিটার দৃশ্যমান

admin
জানুয়ারি ২৮, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যান পিলারে বসানোর মধ্য দিয়ে সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সেতুর ৩৮ ও ৩৯ নং পিলারের উপর স্প্যানটি বসানো হয়।

এর আগে পদ্মাসেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন জানান, পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের উপর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়। ৩৮ ও ৩৯ পিলারের মাঝখানে অধিক গভীরতা ও স্রোতের কারণে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনটি বার বার চেষ্টা করেও পিলারের কাছে মুভ করতে পারছে না। তাই কিছুটা সমস্যা হচ্ছে। তবে স্প্যানটি বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

অবশেষ রোববার সকালে স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে পদ্মাসেতু। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।

গেল বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মাসেতুর প্রথম স্প্যান বসানো হয়। কুয়াশার কারণে স্প্যান বসানোর কাজে কিছুটা ব্যাঘাত হয়েছে। ১২টি স্প্যান প্রকল্প এলাকায় আছে। তৃতীয় স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। এখন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

স/এষ্