ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের  ক্যাডেট স্কুলের নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে শহরের গ্রীনফোর্ড ক্যাডেট স্কুলের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় হিতৈষী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা।

জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতকা, ক্রীড়া পতাকা ও শান্তির পতাকা উত্তোলন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়।
গ্রীনফোর্ড ক্যাডেট স্কুলের শিক্ষিকা নাসরীন সুলতানার প্রানবন্ত উপস্থাপনায় ওই বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মো. হাফেজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের ওয়ার্ড সদস্য ঝর্ণা হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিতৈষী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

স/শা