ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দেশকে শক্তিশালী করতে শেখ হাসিনার বিকল্প নেই


জানুয়ারি ২২, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শক্তিশালী ও আলোকিত বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে সেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। অনেকে উন্নত দেশ বাংলাদেশকে নিয়ে উদাহরণ দেয়। এটি আমাদের জন্য গৌরবের বিষয়। এই উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে হলে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এই দেশে যেন কেউ না খেয়ে না থাকে। তিনি বলেছিলেন এদেশের মানুষ যেন অন্য, বস্ত্র, বাসস্থান পায়। তার এই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে আজ সকল থানা ও ওয়ার্ডের নেতারা এগিয়ে আসছেন। তারই প্রমাণ আজকের এই শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান। আমি আজকের এই আয়োজন করার জন্য এই ওয়ার্ডের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

আনুষ্ঠানে ডিএনসিসির ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ

স/এন