ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে তরুণীর ছুরিকাঘাতে যুবক আহত

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগেতরুণীর ছুরিকাঘাতে আলামিন হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় প্লাস্টিকের ব্যবসা করেন। এছাড়া মিতা নামে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ ফুলার রোড উদয়ন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, তার নাম লাভলী। ইডেন কলেজে পড়াশুনো করেন। দীর্ঘ দিন ধরে আলামিন তাকে উত্ত্যক্ত করে আসছিলো।

আলামিন হোসেন বর্তমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স/এন