ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দ্রীয় কমিটিতে জবি ছাত্রলীগের শীর্ষস্থ পদের দাবি

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনের ঘোষণা আসার পর পরই দৌড়ঝাপ শুরু হয়েছে প্রার্থীদের মধ্যে। গতানুগতি ধারা থেকে বের হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন নেতারা। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত বেশির ভাগ কমিটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে। এবারের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যিালয় ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নেতা নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছেন সাবেক ও বর্তমান নেতারা।

এর মধ্যে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগকে প্রাধান্য দেওয়ার আহ্বান নেতাদের। ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন লিয়াকত শিকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন নজরুল ইসলাম বাবু। বাবু ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবেক জগন্নাথ কলেজের শিক্ষার্থী।

জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি অথবা সাধারণ সম্পাদক কমপক্ষে একজনকে রাখা এখন সময়ের দাবি। জগন্নাথ ছাত্রলীগ সরকারে দুর্দিনে সবসময় পাশে ছিল, কিন্তু আজ সুদিনে এসে যখন ছাত্রলীগের এই ইউনিটটি বারবার বঞ্চিত হয় তখন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন আবাসন ব্যবস্থা নেই। আমাদের সাথে ছাত্রলীগে যারা মেসের খাবার খেয়ে রাজনীতি করেন তারা অবশ্যই ছাত্রলীগকে ভালোবেসে আসেন। এমন নিবেদিতদের যথাযোগ্য মূল্যায়ন করা উচিৎ।

এসময় একই দাবি পোষণ করেন জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল। রাসেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ যেকোনো একটি পদেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থান থাকে তাহলে ছাত্রলীগ আরো সমৃদ্ধ হবে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশ অনুযায়ী আগামী মার্চ মাসেই ছাত্রলীগের ২৯তম সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। এরপর পরই কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে দৌড়ঝাপ শুরু করেছেন জবি ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া নেতারা।

ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, ছাত্রলীগের ২৯তম সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে কেন্দ্রীয় কমিটিতে পদ প্রত্যাশী নেতাদের মধ্যে অনেকেই জবি ছাত্রলীগের সাবেক নেতাদের থেকে পিছিয়ে। পদ প্রত্যাশী এসব নেতারা বিভিন্ন ইউনিটের নেতাদের পেছনে ধরণা দিতে শুরু করেছে বলে জানা যায়

স/এন