ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কণ্ঠশিল্পী শাম্মী আক্তার আর নেই


জানুয়ারি ১৬, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত কণ্ঠশিল্পী শাম্মী আক্তারমারা গেছেন। ক্যানসারে দীর্ঘ সময় ধরে ভুগছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাম্মী আক্তারের স্বামী আকরামুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর অতীশ দীপংকর রোডের হেলথ এইড হাসপাতালে মারা যান শাম্মী আক্তার।

জানা যায়, শাম্মী আক্তার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। পরে তা শরীরে ছড়িয়ে যায়।

আকরামুল ইসলাম জানান, সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

উল্লেখ্য, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী ছিলেন শাম্মী আক্তার।

স/এন