লিবিয়ার পশ্চিম উপকূল থেকে সোমবার ৩৬০ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ডের কর্মকর্তাদের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর-সিনহুয়া।
এ ঘটনায় কোস্টগার্ডের টহল কমান্ডার নাসের আল-গামুদি বলেন বলেন, ‘উপকূলীয় গ্যারাবুলি নগরী থেকে টহল দল একটি সংকট ম্যাসেজ পান। নগরীটি রাজধানী ত্রিপলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সেখানে পৌঁছে আমরা বেশ কয়েকজন শরণার্থীবাহী একটি নৌকা দেখতে পাই। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে।’
চীনের বিখ্যাত সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, উদ্ধারকৃতরা আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
স/এন

