ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু অক্টোবরে


জানুয়ারি ১৬, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া অক্টোবর মাস থেকেই শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যেকোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।

সোমবার (১৫ জানুয়ারি) সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক জটিলতা, নদীভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।

এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এরপর সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন সিইসি।

স/এন