গাইবান্ধায় আদিবাসী পল্লীতে হামলা ও তিনজন আদিবাসী হত্যার বিচারের দাবিতে নওগাঁয় গণঅবস্থান কর্মসুচী পালন করেছে জেলা জাতীয় আদিবাসী পরিষদ।
মঙ্গলবার দুপুর ১২ টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসুচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন আদিবাসী নেতা জয়নাল আবেদিন মুকুল, মহসীন আলী, ছবিন মুন্ডা, শহীদ হাসান সিদ্দিকী, নাইস পারভিন প্রমুখ ।
বক্তারা আদিবাসীদের উপর জুলুম নির্যাতন বন্ধসহ হামলাকারীদের বিচার দাবি করেন ।
স/এন

