বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে জাতীয় ইংরেজি দৈনিক “দি ডেইলী স্টার” পত্রিকার ২৬ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানাগেছে, ডেইলী স্টারের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশের ২৫ জন সম্পাদককে বাছাই করা হয়। এদের মধ্যে ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন মনজু অন্যতম। মফস্বল দৈনিক হিসেবে সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন ক্ষেত্রে সংবাদ প্রকাশ করে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া এ্যাওয়ার্ড লিমিটেড’র চেয়ারপার্সন রোকেয়া আফজাল এবং ডেইলী স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
এসময় সম্মাননা প্রাপ্ত সম্পাদকরা হলেন এমএ মালেক (আজাদী), মোজাম্মেল হক (করতোয়া), কেউ খেইং অং (সমুদ্র বার্ত), দিশারী চাকমা (ঐরষষনফ২৪.পড়স),হাসিনা বেগম (রূপসী বাংলা), পঙ্কজ কান্তি দে (সুনামগঞ্জের খবর), এসএম সানালাল বকশী (কুড়িগ্রাম খবর), আমিনুল হক (আলপন), লিয়াকত আলী (সোনালী সংবাদ), আকবারুল হাসান মিল্লাত (সোনার দেশ), মোস্তফা সতেজ (ইচ্ছেমাটি), আব্দুল মতিন খান (জরে বাংলা), মুহাম্মদ আবুল কালাম বিশ্বাস (শীর্ষ বার্তা), এমএ জলিল (আজকের জামালপুর), বেগম ফেরদৌসী আলী (পুর্বাঞ্চল), মুবিনুল ইসলাম মুবিন (গ্রামের কাগজ), ইকরাম উদ দৌলা (কালিয়ান), সরদার আল আমিন (মাথাভাঙ্গা), রেজাউল করীম রেজা (উত্তরকণ্ঠ), সোহরাব হোসাইন (মুক্ত সংবাদ), ফজলে এলাহী (পার্বত্য চট্টগ্রাম), নুরুল আলম ফরিদ (বিপ্লবী বাংলাদেশ), কেএম এনায়েত হোসেন(রূপান্তর), জাহাঙ্গির হোসেন মনজু (শতকণ্ঠ) এবং মতিউর রহমান (উত্তর বাংলা)।
স/শা

