সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর থেকে ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র যাচ্ছে নিলফামারির ডিমলা ও দিনাজপুরের দশ মাইল এলাকায় । সোমবার বিকালে সংগঠনটির উদ্যোগে ৫ শতাধিক কম্বল এবং প্রায় ৫ শতাধিক শীতের গরম কাপড় নিয়ে রওয়ানা হয়েছে । শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়ার জন্য সিরাজদিখান থেকে , ডা:হাসান , মুফতি শাহজালাল এবং বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল গাড়ী করে রওয়ানা দিয়েছে। তারা নিলফামারির ডিমলা এবং দিনাজপুরের দশমাইল এলাকার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরন করবেন ।
স/এষ্

