ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিরাজদিখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
জানুয়ারি ১৬, ২০১৮ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভাসানচরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরন করা হয়েছে। রবিবার রাতে ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন পুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হয়। গ্রামের মধ্যে এতো সুন্দর খেলা অনুষ্টিত হওয়ায় শত শত লোকের ভিড় জমে। মাত্র এক ঘন্টার খেলা উপভোগ করে স্থানীয়রা যেন আবার সেই শৈশবে ফিরে গেছে। ভাসানচর বনাম খাসমহল বালুচর খেলায় খাসমহল বালুচর বিজয়ী হয় । ইউথ ফাউন্ডেশনের সভাপতি জাফরুল সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান উজ্জল। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন বেপারী, ফারুক মাষ্টার, আনিছ বেপারী, ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম প্রমুখ।

স/এষ্