শাহ আলম,গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ব›ন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১১ টি বালু বোঝাই নৌকা জব্দ করা হয়েছে।
গতকাল রোববার গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের অপরাধে ১১টি বালু বোঝাই নৌকা আটক করে জব্দ করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাস বলেন সরকার এ বালু মহালটি ইজারা প্রদান করেনি। কিন্তু একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে ১১ টি বালু বোঝাই নৌকা জব্দ করা হয়েছে।
স/এষ্

