ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সমাজ ও দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই — অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

দোহার (ঢাকা) প্রতিনিধি :
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ১শত ৫ বছরে পুরাতন ঐতিহ্যবাহী বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ৪দিন ব্যাপী আন্ত:স্কুল সাংকৃতিক, বিজ্ঞান, প্রযুক্তি ও ভূগোল মেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, জ্ঞান বিজ্ঞানের আলোকে তরুণ প্রজম্মকে জীবন গড়তে হবে। তাহলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা তরান্বিত হবে।
সাংসদ সালমা ইসলাম বলেন, বিজ্ঞান ভিত্তিক সমাজ ও দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের সন্তান ও পরবর্তী বংশধরদের সুশিক্ষায় শিক্ষিত করি ও বিজ্ঞান ভিত্তিক আলোকিত বাংলাদেশ গড়ি।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেধা ও মনন দিয়ে যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার পথচলাকে আমি তাকে অনুসরণ করছি। সাংসদ এসময় বিজ্ঞান মেলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার নিপু হিউবার্ট রোজারিও, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, আওয়ামীলীগ নেতা সুুরুজ আলম, জাতীয় পার্টির নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব শরফুদ্দিন আহমেদ শরীফ, যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ,জাহাঙ্গীর চোকদার, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা, ডা. রফিকুল ইসলাম, আব্দুল গফুর, আব্দুল আজিজ, আজাহার হোসেন, আতাহার আলী, জাকির হোসেন,ওয়াসিম আহমেদ, শাহাদাত হোসেন, সালাম মোল্লা, আব্দুল্লাহ হক, পলাশ রোজারিও, আইরিন গমেজ, আসমা আক্তার রুমি, খলিল দেওয়ান,

স/শা