এক সময়ের শক্তিশালী দল জিম্বাবুয়ে এখন হারতে হারতে র্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছে। ১০ বছর আগেও বাংলাদেশ কেন অন্য বড় দলগুলোকে হারাত জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে জিম্বাবুয়েই ছিল আতঙ্কের নাম।
কিন্তু কালের বিবর্তনে সেই জিম্বাবুয়েকেই আজ টাইগাররা হারিয়ে দেয় সহজেই। দেশের মাটিতে তো বটেই তাদের মাটিতেও অপ্ররিতেরোধ্য অবস্থানে বাংলাদেশ।
গত ১০ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, জিম্বাবুয়ে বাংলাদেশে এসে ৫টি ওয়ানডে সিরিজ খেলেছে, যার সবকটিতেই সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ।
তবে বাংলাদেশে টানা হারের সেই পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে বদ্ধ পরিকর বিশ্ব ক্রিকেটে এক সময়ের শক্তিশালী এই দলটি।
শনিবার (১৩ জানুয়ারি) মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সে কথাই বললেন এই জিম্বাবুয়ান দলপতি।
জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেমার বলেন, কখনো কখনো বাংলাদেশ সফর আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তারা তাদের হোম কন্ডিশনে দুর্দান্ত। তবে আমার মনে হয়, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করতে পেরেছি। এর মধ্যে অনেকেরই বাংলাদেশের খেলার অভিজ্ঞতা আছে।
তিনি আরো বলেন, আমরাও বাংলাদেশের খেলয়ারদের ভালো করেই জানি। তবে এই সিরিজে ভালো কিছু করতে আমরা শ্রীলঙ্কা সিরিজ থেকে আত্মবিশ্বাস নেব। আমার মনে হয় আগের চাইতে আমাদের দলটি বেশ গোছালো।
স/এষ্

