মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির বিলুপ্ত করে ৩ মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মামুন-উর-রশীদ বিপ্লবকে আহ্বায়ক করা হয়েছে। গত শুক্রবার রাতে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ৩ মাসের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়ার তথ্য জানানো হয়েছে।
নব গঠিত ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৬ জন কে। তারা হলো- তৌহিদুল ইসলাম লিটন, আল ইমরান, রফিকুল ইসরাম, রজব আলী, রবিউল ইসলাম সুমন, এবং আশরাফুল আলম রনি। এছাড়া আরো ২৭ জনকে উপজেলা ছাত্রলীগের সদস্য করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের শেষে ২৭ অক্টোবর সম্মেলনের দিনক্ষণ করেও অনিবার্য কারণে সম্মেলন স্থগিত করা হয়। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর কমিটির অনুমোদন দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা।
স/এষ্

