নিজস্ব প্রতিনিধি :
দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করল পিপল্স থিয়েটার এসোসিয়েশন। বিগত বছরের ন্যায় ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার সকাল ৯:৩০ মিনিটে দেশব্যাপী একযোগে পিটিএ’র অন্তর্ভূক্ত সারাদেশের শিশু সংগঠন এবং যুব সংগঠন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র আওতায় নিজ এলাকার শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন করার কর্মসূচি গ্রহণ করে।
শনিবার, সকাল ৯:৩০টায় ঢাকা মহানগরের বিভিন্ন সংগঠনের শিশু-কিশোর ও যুব বন্ধুরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি তে অংশগ্রগণ করে।
পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশুবন্ধু লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর শিশু-কিশোর ও যুব বন্ধুরা পৃথক পৃথকভাবে দলবদ্ধ হয়ে শহীদ মিনারের মূল বেদীসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে।
শেষে সকল শিশু-কিশোর ও যুব বন্ধুদের অংশগ্রহণে প্রথমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ১মিনিট নীরবতা পালন করা হবে এবং ‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ এই শপথ পাঠের মাধ্যমে এ কর্মসূচির ইতি টানা হয়।
স/এষ্

