বাঘারপাড়া :
গতকাল বাঘারপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিন সকালে সমিতির কার্যালয়ে প্রধান শিক্ষকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলেই একমত হন নির্বাচন না করে আলোচনার মাধ্যমে কমিটি করার। এতে তিনটি পদে মৌখিক প্রস্তাবের ভিত্তিতে উপস্থিত সকলেই এক মত হন। সর্বোসম্মতিক্রমে নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন সভাপতি পদে মনোনীত হন। এমদাদ হোসেন বিদায়ী কমিটির সাধারণ সম্পদক ছিলেন। সাধারণ সম্পাদক পদে পিএইচএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল হক মনোনীত হন। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির বাকি ১৬ জনকে আগামী সভায় মনোনীত করা হবে বলে জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
স/এষ্

