কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) আওরাবুনিয়া মডেল হাইস্কুলের হল রুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আওরাবুনিয়া বে-সরকারি উন্নয়ন সংস্থা বন্ধু মহল সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমিতির সভাপতি বাবু সঞ্জয় হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বাবু কমল রায়, অধ্যাপক বাবু জয় সংকর মন্ডল, সমাজ সেবক মো. আ. বারেক খান, প্রধান শিক্ষক বাবু সুশিল চন্দ্র মিস্ত্রী, শিক্ষক মো. হারুন আর রশিদ, মো. আ. ছোবহান হাওলাদার, বাবু অশেষ বিশ্বাস। বক্তব্য রাখেন বন্ধু মহল সমিতির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. এরশাদুল্লাহ, সদস্য বাবু দিপংকর হাওলাদার, মো. আবু বকর হাওলাদার, পলাশ বেপারি, মনোতোষ সিকদার, মো. মাহাবুব হোসেন প্রমূখ। সভাশেষে মাধ্যমিক স্তরের শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
স/শা

