ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব শক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে পরিপূর্ণ গড়ে তুলতে দেশের বিভিন্ন জেলায় চালু হয়েছে ন্যাশনাল সার্ভিস।
তারই ধারাবাহিকতায় ৭ম পর্বে সাতক্ষীরার দেবহাটায় চালু হয়েছে ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম।
আর এই সার্ভিসের অংশগ্রহন কারীদের বাড়তি আনন্দ দিতে দেবহাটা ব্যাচের প্রশিক্ষণার্থীদের আয়োজনে সোমবার দুপুরে চড়–ইভাতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন দেবহাটা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা এছমত আরা বেগম, সহকারী প্রাথমিক কর্মকর্তা মঞ্জুরুল আলম, দেবহাটা কলেজের অধ্যাক্ষ একে এম আনিসউজ্জামান, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সহযোগীতায় ছিলেন জগন্নাথ রায়, ডালিম, সালমান, জনি, কাজল, লিটনসহ আরো অনেকে।
স/এষ্

