ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অ্যাসেজ ‘ইউটার্ন’!

admin
জানুয়ারি ৮, ২০১৮ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

অ্যাসেজ মানে মানে মৃতের ছাই! এমন শব্দটি বিশ্ব ক্রিকেটের অভিধানে যুক্ত হয়েছিল যে রহস্যের কারণে তারই যেন পুনরাবৃত্তি হলো আবার। অস্ট্রেলিয়ার কাছে অ্যাসেজ সিরিজ হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটের মৃত্যু। ব্রিটিশ ক্রিকেটের দেহ পুড়িয়ে ছাই নিয়ে বিজয় উল্লাসে মেতেছে অস্ট্রেলিয়া। ১৮৮২ সালে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার প্রথম জয়ের পর এমনই প্রতিবেদন লিখেছিল ব্রিটিশ ডেইলি ‘দ্য স্পোর্টিং টাইমস’।

এবার অস্ট্রেলিয়ায় নকআউট হওয়ার পর আরো একবার সেই শোকগাথাই লিখতে হচ্ছে বিশ্ব সংবাদমাধ্যমকে। ২০১৭-১৮ অ্যাসেজ সিরিজে ৪-০ হার ইংল্যান্ডের। বিগত মৌসুমের হিসাব চুকিয়ে সুদে আসলে ফেরত দিলো ব্যাগি গ্রিনরা। তাইতো এখন অ্যাসেজ ‘ইউটার্ন’!

এবারের জয়ের নায়ক দলপতি স্টিভেন স্মিথ। ৫ ম্যাচে ৬৮৭ রান। দু’টি অর্ধশত রান, তিনটি শত রান, সর্বোচ্চ স্কোর ২৩৯। এই অ্যাসেজে স্মিথের গড় ১৩৭.৪০।

প্রথম টেস্ট – ব্রিসবনে ১০ উইকেটে জয় অস্ট্রেলিয়ার
দ্বিতীয় টেস্ট – অ্যাডিলেডে ১২০ রানে জয় অস্ট্রেলিয়ার
তৃতীয় টেস্ট – পার্থে এক ইনিংস এবং ৪১ রানে জয় অস্ট্রেলিয়ার
চতুর্থ টেস্ট – মেলবোর্ন ম্যাচ ড্র
পঞ্চম টেস্ট – সিডনিতে এক ইনিংস এবং ১২৩ রানে জয় অস্ট্রেলিয়ার