ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

admin
জানুয়ারি ৮, ২০১৮ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাজিব তালুকদার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নিরক্ষরতা দূর করতে সরকারিভাবে আঠার হাজার নিরক্ষরকে সাক্ষর দানের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলিক সাক্ষরতা প্রকল্প-(৬৪ জেলা) এ প্রথম পর্যায়ে কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে ছয়শত শিক্ষক ও পনের জন সুপারভাইজার নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার সুষ্ঠুভাবে ও সম্পুর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া মডেল উচ্চ বিদ্যালয় ও কাঠালিয়া গার্ল্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় শিক্ষক পদে ১০৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৮ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৬৯ জন। এবং সুপারভাইজার পদে ১০৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ জন। সুপার ভাইজার অনুপস্থিত ছিল ৫০ জন। এ পরীক্ষায় উপজেলা সকল কর্মকর্তা ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।