ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় সন্ত্রাসী সেলিম আটক

admin
জানুয়ারি ৮, ২০১৮ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর):

দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে বাঘারপাড়ার এক প্রতারক সন্ত্রাসী সেলিম রেজা বাদশা ওরফে পাগলা সেলিম। গত রবিবার যশোরের দড়াটানা থেকে বাঘারপাড়া পুলিশ  তাকে আটক করে। বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম জানিয়েছেন আটক সেলিমের নামে বাঘারপাড়া ও সদর থানায় ৭ টি মামলা ও ৮ টি সাধারণ ডায়েরি রয়েছে।

সেলিম বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত নিছার আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সেলিম দির্ঘদিন পুলিশের ভয়ে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া থানার এসআই জিয়াউর রহমান ও শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন গভীর রাতে তাকে আটক করে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। জানাগেছে, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে লেখাপড়া শেষ না করেই এলাকায়  সেলিম নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে চলতে থাকে। দলের কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন দপ্তরের তদবীর করতে যেয়ে একাধিকবার ধরাও খেয়েছে। সে পুলিশের সাথেও বিভিন্ন সময়ে প্রতারণা করেছে। অভিযোগ আছে সেলিম বিভিন্ন ব্যাক্তির নামে মিথ্যা সংবাদ সম্মেলনও করেছে। তার নামে সরকারি কাজে বাধা দান, হুমকি, চাঁদাবাজিসহ প্রতারনার জন্য দুই থানায় ৮টি সাধারণ ডায়েরি রয়েছে। মাদকসেবী সেলিম এলাকায় প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাক্তির নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে নানাভাবে তাদের হয়রানি করে। এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।