ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আ”লীগের দু”গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মানিকের লাশ উদ্ধার

admin
জানুয়ারি ৬, ২০১৮ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চলাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে গত- ৩ জানুয়ারির আ”লীগের দু”গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মানিক (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চৈতারচর গ্রামের খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সুত্রে জানাযায়, মানিক দীর্ঘদিন ধরে ককটেল এবং বোমা বানিয়ে আসছিল। মানিক ককটেল এবং বোমা বানানোতে বেশ পারদর্শী ছিলেন। টাকার বিনিময়ে মোল্লাকান্তি ইউনিয়নসহ আশপাশ এলাকায় গিয়ে ককটেল বানিয়ে দিত। প্রায় ১০ বছর পূর্বে চুক্তিতে ককটেল বানাতে গিয়ে তার একটি হাতের কবজি উঁড়ে যায়। এক সময় নেশা জগতে ঢুকে পড়ে মানিক । মাদক সেবনের কারনে মানিক অস্বাভিক প্রকৃতির এক অন্য রকম মানুষ হয়ে যায়। মানিক চৈতারচর গ্রামের সরল কাজীর ছেলে । সে বর্তমান মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক বলে পরিচিত। উল্লেখ্য- মোল্লাকান্দি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৬ জন গুলিবিদ্ধ হয়। চৈতারচর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটলে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে মানিক চৈতারচর খালে ঝাঁপ দেয়। তখন মহসিনার সমর্থক মানিক নিখোঁজ হয়। অনেক খুঁজে তার কোন হদিস মেলেনি। বিভিন্ন মাধ্যমে শোনা গিয়েছিল মানিক ফিরে এসেছে । মানিক নিখোঁজ ছিল নাকি উদ্ধার হয়ে নিজে পালিয়ে ছিল । এ ব্যাপারে পুলিশও নিশ্চিত হতে পারেনি। মানিকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । স্থানীয় নিরীহ গ্রামবাসীদের আশংকা এ ঘটনাকে কেন্দ্র করে মহসিনা হক কল্পনা সমর্থকরা গ্রামগুলোতে ঢুকে লুটপাট করার চেষ্টা করবে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্ধারা ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইন বলেন, আমরা জানতে পেরেছি প্রায় ১০ বছর পূর্বে বোমা বানাতে গিয়ে মানিকের একটি হাতের কবজি উঁড়ে যায়। নিহত মানিক কল্পনা সমর্থিত। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামগুলোতে নতুন করে সংঘর্ষ, লুপপাট এবং অরাজগতা সৃস্টি না করতে পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স/এস্