ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেয়া ও নিলাম নিয়ে চিন্তাই করছেন না টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। আসন্ন বিপিএলের সিজন ১৮তে নিলামে আছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। কেকেআরের সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতি হাতড়ে এই বিষয়টিকে ক্রিকেটেরই অংশ হিসেবে দেখছেন তিনি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমধ কর্মীদের সামনে মুখোমুখি হলে, নিজের স্বভাবসুলভ হাসিটা দিয়েই বললেন, ‘ব্যাপার না, এটা ক্রিকেটেরই অংশ। অপশনে নাম থাকবে। কেউ যদি নেয় তো আলহামদুলিল্লাহ। আর না নিলেও কোনো ব্যাপার না’
হত ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ৬ বছর কেকেআরের সঙ্গে খেলেছেন সাকিব। এবার শুধু সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের নিলাম হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি।
স/এষ্

