ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল মোট পাঁচজন খেলোয়াড় রিটেকশন করতে পারবে। এতোমধ্যে দলগুলো তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে বিসিসিআই বরাবর। সেখানে ৮টি দলের মোট ১৮ জনের নাম এসেছে।
তালিকায় উল্লেখিত খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি দাম ভারতের অধিনায়ক বিরাট কোহলির। আসন্ন আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের হয়ে মাঠ মাতাবেন তিনি। তার জন্য ফ্রাঞ্চাইজিটিকে গুণতে হবে ১৭ কোটি রুপি।
এ পলকে দেখে নিন তালিকায় থাকা অন্যান্য খেলোয়াড়রা কে কত পাবেন।
মুম্বাই ইন্ডিয়ান্স:
যাদেরকে ধরে রাখা হয়েছে: রোহিত শর্মা (১৫ কোটি রুপি), হার্দিক পান্ডিয়া (১১ কোটি রুপি) জসপ্রিত বুমরাহ (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৪৭ কোটি রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:
যাদেরকে ধরে রাখা হয়েছে: বিরাট কোহলি (১৭ কোটি রুপি), এবি ডি ভিলিয়ার্স (১১ কোটি রুপি) ও সরফরাজ খান (১.৭৫ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩১ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৪৯ কোটি রুপি
কলকাতা নাইট রাইডার্স:
যাদেরকে ধরে রাখা হয়েছে: সুনিল নারিন (৮.৫ কোটি রুপি) ও আন্দ্রে রাসেল (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৫৯ কোটি রুপি
দিল্লি ডেয়ারডেভিলস:
যাদেরকে ধরে রাখা হয়েছে: ঋষভ পন্ত (৮ কোটি রুপি), ক্রিস মরিস (৭.১ কোটি রুপি) ও শ্রেয়াস আয়ার (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৪৭ কোটি রুপি
কিংস ইলেভেন পাঞ্জাব:
যাদেরকে ধরে রাখা হয়েছে: অক্ষর প্যাটেল (৬.৭৫ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি
নিলামে ব্যয় করতে পারবে: ৬৭.৫ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ:
যাদেরকে ধরে রাখা হয়েছে: ডেভিড ওয়ার্নার (১২ কোটি রুপি), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোপি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৫৯ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস:
যাদেরকে ধরে রাখা হয়েছে: এমএস ধোনি (১৫ কোটি রুপি), সুরেশ রায়না (১১ কোটি রুপি) রবীন্দ্র জাদেজা (৭ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৪৭ কোটি রুপি
রাজস্থান রয়্যালস:
যাদেরকে ধরে রাখা হয়েছে: স্টিভেন স্মিথ (১২ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি রুপি
নিলামে ব্যয় করতে পারবে: ৬৭.৫ কোটি রুপি।
স/এষ্

