দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার তিন খাতের কোম্পানির সব শেয়ারের দর বেড়েছে। খাতগুলো হলো- তথ্য প্রযুক্তিখাত, টেলিযোগাযোগ খাত এবং পর্যটন খাত।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, তথ্য প্রযুক্তিখাতের ৭ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে আমরা টেকনোলজির শেয়ার দর বেড়েছে ৬.০৫ শতাংশ, অগ্নি সিস্টেমসে দর বেড়েছে ৪.১৯ শতাংশ, বিডিকমের শেয়ার দর বেড়েছে ৪.৪৯ শতাংশ, ড্যাফোডিলস কোম্পউটারসে ৪.০৪ শতাংশ, ইনটেক লিমিটেডে ৫.১৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে দশমিক ৬৭ শতাংশ এবং আইটি কনসালটেন্স লিমিটেডে ২.০৪ শতাংশ দর বেড়েছে।
এদিন টেলিযোগাযোগ খাতের ২ কোম্পানির শেয়ার দর শতভাগ বেড়েছে। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ার দর ২ দশমিক ৫০ শতাংশ এবং গ্রামীণফোনের শেয়ার দর ১ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
পর্যটন খাতে লেনদেন হওয়া ৩ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে পেনিনসুলার দর বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ, ইউনাইটেড এয়ার ওয়েজ বিডির শেয়ার ২ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এছাড়া ব্যাংক, বিমা, সিমেন্ট, সিরামিক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।
স/শা

