ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রশাসনের নির্দেশে জাফলংয়ে পিয়াইন নদীর ওপর নির্মিত বেইলি ব্রীজ অপসারণ

admin
জানুয়ারি ৪, ২০১৮ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে

সিলেটের জাফলংয়ে প্রশাসনের নির্দেশে পিয়াইন নদীর উপর নির্মিত (অস্থায়ী) বেইলি ব্রীজ অপসারণ করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী বুধবার রাত ১০টার দিকে পাথর কোয়ারির ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ উদ্যোগে ব্রীজটি পেলোডার দিয়ে অপসারণ করেন।
জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কোয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোয়ারি থেকে উত্তোলিত পাথর পারাপরের জন্য পিয়াইন নদীর ওপর একটি অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ভাবে তা অপসারণের জন্য জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন উদ্যোগ নেন।
এ বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, সিলেটের জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্রীজটি অপসারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ পিয়াইন নদীর উপর ব্রীজ তৈরি করার অপ-চেষ্টা করলে তার বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্