কুমিল্লা প্রতিনিধি :
‘ইংরেজী এবং কম্পিউটার ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠানই সম্পূর্ণ নয়। আমরা গত ১৫ বছর পূর্বে দাউদকান্দির গৌরীপুরে এই আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এটাই জানান দিয়েছিলাম যে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ইংরেজী এবং কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই’। দাউদকান্দির গৌরীপুরে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের নবীন-বরণ অনুষ্ঠান উপলক্ষে ১ জানুয়ারি ’১৮ ইং সোমবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য ব্যক্তিত্ব বিজয় সফটওয়ারের প্রণেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোস্তফা জাব্বার এব কথা বলেন।
উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গণে স্কুলের চেয়ারম্যান মোহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী খোরশেদ আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম (ভিপি), তিতাস থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল আলম, বাংলাদেশ কম্পিউটার এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া তালুকদার, কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, রোটারিয়ান জওহরলাল বনিক, উক্ত স্কুলের সাবেক প্রিন্সিপাল ও সিডনি প্রবাসী মো. গোলাম মোস্তফা ভুঁইয়া, স্কুলের পরিচালক মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মো: মাহফুজুর রহমান, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষা সহায়ক ‘মা’ পুরস্কার গ্রহণ করেন, (ক) দি¦তীয় শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আলিফের মা, আকলিমা রহমান। (খ) পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাসফিয়া সারোয়ার পুতুলের মা, শাহরিন সারোয়ার বনি। (গ) সপ্তম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা রহমান মিরার মা, সেলিনা আক্তার। (ঘ) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুকের মা, রহিমা আক্তার পলি। (ঙ) দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম দীনার মা, সাবিনা ইসলাম। (চ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিরার মা, আসমা আলম। পরে মনোমূগ্ধকর ও নান্দনিক এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন, কথাশিল্পি মোঃ শফিউল আলম বুলবুল।
স/এষ্

