ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন

admin
জানুয়ারি ৩, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার অন্তর্গত সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ জানুয়ারী (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নজরুল ইসলাম বাবু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক অনুষদের  ডীন প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার,সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মূখার্জী ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি মোজ্জামেল হোসেন সভাপতিত্ত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষারথী এমজে স্বাধীন ।

স/এষ্