সাঈদ ইবনে হানিফ :
স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষা ও সংস্কারণে বিশেষ অবদান রাখার জন শ্রেষ্ঠ পুরস্কার পেলেন যশোরের বাঘারপাড়া উপজেলার গণ অধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইকরামূল হক মিঠু। গতকাল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সেবা মূলক কাজের বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মানে ভূষিত করেন। ইকরামূল হক মিঠু বিগত কয়েক বছর ধরে বাঘারপাড়া উপজেলা ও তার আশপাশ এলাকায় মানবাধিকার রক্ষা ও সংস্কারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এছাড়াও তিনি বর্তমানে সু শাসনের জন্য নাগরিক সুজন এর বাঘারপাড়া উপজেলা সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন।
স/এষ্

