মোঃ অাজম খান,বাঘারপাড়া(যশোর) থেকেঃ
যশোর ৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় বলেছেন, শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট সময়ে নতুন বই তুলে দেওয়া সরকারের একটি বড় চ্যালেঞ্জ, তাতে কোন সন্দেহ নেই। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার ২০১০ সাল থেকে কাজ করছে। বছরের প্রথম দিনেই সারাদেশে একযোগে সকল শিক্ষার্থীর হাতে বই পৌছে যাচ্ছে। এ বছর প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে সাড়ে ৩৫ কোটি বই দেওয়া হচ্ছে। গতকাল বাঘারপাড়ায় বই উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা এক সময় দেখেছি বিনা মূল্যে বিতরণের বই কালোবাজারে বিক্রি হয়েছে। বইয়ের সাথে নোট, গাইড কিনতে বাধ্য করা হয়েছে। আজ দিন বদলিয়েছে। বছরের প্রথম দিনে সবাই একটু হাসি আনন্দেই থাকে। আর এ দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই মানে বাড়তি আরো একটু আনন্দ। বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। বক্তব্য রাখেন পৌর মেয়র কামরুজ্জামান, ওসি মঞ্জুরুল আলম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ইসমতআরা, ইউআরসির ইন্সট্রাকটর শিউলি খাতুন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন হোসেন আল আজাদ প্রমুখ।
স/এষ্

