ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিভিন্ন বাহিনীতে চাকুরি দেয়ার নামে নিরীহ যুবকদের সাথে ভয়াবহ প্রতারণার

admin
ডিসেম্বর ৩১, ২০১৭ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনন্যা হীরা : সারাদেশে বেকার যুবকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণির পেশাদার দুর্বৃত্ত ও দালাল চাকুরি দেয়ার নামে তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করছে। এ ধরনের ঘটনা একটি দুটি নয়। অসংখ্য/বহুদিন যাবৎ এ অপকর্ম চলছে/কর্তৃপক্ষ নীরব। কোন কোন প্রতিষ্ঠান লোক দেখানো একটি দুটি বিজ্ঞাপন দিয়ে তাদের দায়িত্ব শেষ করেন। দরখাস্ত দিলে কর্মকর্তারা দালাল ও প্রতারকদের বাঁচাতে ব্যস্ত হয়ে ওঠে। এ কারণে অনেকেই প্রতিকার পান-না।

বগুড়ার দুটি ঘটনা দু’বাহিনীর ২ সদস্য নিরীহ যুবকদের চাকুরি দেয়ার নামে তাদের নিকট থেকে সাড়ে ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লুণ্ঠন করে নিরাপদেই আছেন বলে অভিযোগ রয়েছে।

মজনুর রহমান (২৪), পিতা-আহম্মদ আলী গাবতলী, বগুড়ার ছেলে। বেকারত্বের অভিসার থেকে মুক্তি পেতে একটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জাহিদুল ইসলাম পিতা-মফিজ উদ্দিন, শেখ পাড়া, থানা ও জেলা-বগুড়ার হতে তুলে দিয়েছিলেন ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। মজনুকে তার বেকার জীবনের অসহায়ত্বের সুযোগে আইন শৃঙ্খলা বাহিনীতে চাকুরি দেয়ার নামে ঐ বাহিনী বগুড়া এলাকার সদস্য প্রতারক জাহিদুল উক্ত টাকা নিয়ে কেটে পড়ে। অর্থাৎ বিদেশি মিশনে পাড়ি জমায়। মজনু এখন সুদের উপর ও ধার কর্য করে নেয়া উক্ত টাকার শোক ও পাওনাদারের যন্ত্রণায় মৃত প্রায়।

অসীম মজুমদার (২৫), পিতা-অন্তিম মজুমদার নিশিন্দারা মড়িয়া গাবতলী বগুড়া, তার অসহায়ত্বের সুযোগে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার খাইরুল ইসলাম খোকন (৪০) (ষ্টেশন শেরপুর) তার নিকট থেকে চাকুরি দেয়ার নামে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা হাতিয়ে নেয়।

টাকা নেয়ার সময় খাইরুল ইসলাম খোকন, পিতা-নান্নু মিয়া, হাতিবান্দা মুল্লাপাড়া, গাবতলী, বগুড়া (খোকন ০১৭৬৮৯৩১৭৫৩), (নান্নু মিয়া ০১৭৪০০২২১৪২)। খোকন অসীম কে বলেছিলো, আমি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আমি তোমাকে উক্ত অধিদপ্তরে নিয়োগ দিবো, এর জন্য তুমি আমাকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা এনে দাও এ টাকা আমাদের স্যারদেরও ভাগ দিতে হবে। টাকাগুলো নিয়ে নান্নু মিয়ার ছেলে প্রতারক ফায়ার ফাইটার খাইরুল ইসলাম খোকন আর কথা বলেনা। টাকা নেয়ার সময় বিশ^াস অর্জনের জন্য খাইরুল, অসীমের পিতা-অন্তীম মজুমদার এর নামে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা একটি চেকও দিয়েছিলো। এ দুজন ক্ষতিগ্রস্থ যুবক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিকারের আকুল আবেদন জানিয়েছেন।

স/এষ্