নবাবগঞ্জ-দোহার সংবাদদাতা
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সংবাদকর্মীদের নিয়ে সেতু বন্ধন-২০১৭ অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে সংবাদকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
দিনব্যাপি এ অনুষ্ঠানে সকাল ৯টা থেকে পুরাতন ও নবীন সংবাদকর্মীদের অভিজ্ঞতা বিনিময় করা হয়। বেলা সাড়ে ১২টা থেকে আলোচনা সভা, দুপুরের মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারীর ড্র অনুষ্ঠিত হয়। সকলের সম্মিলিত প্রয়াসে আগামীদিনে সব অসংগতি দূর করে ঐক্যের বন্ধনে দৃঢ় থেকে কাজ করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল. সাধারণ সম্পাদক আজহারুল হক, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাহিদুল হক খান, আলম হোসেন, বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলুসহ দুই উপজেলার ৪০জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
স/এষ্

