আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের হিলি সীমান্তে চোরাকারবারীরা ট্রেনে মাদক ও অস্ত্র উঠানোর সময় বিজিবি ভারতীয় একটি পিস্তল,১ রাউন্ডগুলি ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
হিলি বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা দিনাজপুরে থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন হিলি সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় একদল চোরাকারবারী ফেন্সিডিল ও অস্ত্র ট্রেনে উঠানোর সময় বিজিবি তাদের ধাওয়া দেয়। এসময় তারা অস্ত্র ও ফেন্সিডিল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ভারতের তৈরি একটি পিস্তল, এক রাউন্ডগুলি ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
স/এষ্

