আজম আলি খান, বাঘারপাড়া
গতকাল বুধবার থেকে বাঘারপাড়ায় দুইদিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। এ দিন সকালে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম খান। বিজ্ঞান ও প্রযক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ উপলক্ষে প্রদর্শনীস্থলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিসিএসআইআর এর বৈজ্ঞানিক কর্মকর্তা অজয় কান্তি মন্ডল, মাসহুদুর রহমান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কনিকা মন্ডল, ড. সানজিদা মুসতাফি, ড. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা লিটন মুন্সি, বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহীদুল আলম। প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির উপর ১৫টি স্টল সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পানি বিশুদ্ধকরণ ফিল্টার সম্পর্কে ধারণা দিতে কাচ ও সিরামিক গবেষণা এবং পরিক্ষণ ইন্সটিটিউট, নিম ও অন্যান্য ঔষধি উদ্ভিদের গুনাগুন বর্ণনায় বিসিএসআইআর এর বায়োলজিক্যাল রিসার্চ ডিভিশন, অংকুরিত শিশু খাদ্যের গুনাগুন জানাতে ফুড এনজাইমোলজী সেকশন, উন্নত চুলার প্রদর্শনীতে জালানী গবেষণা ও উন্নয়ন ইন্সটিটিউট,বাঘারপাড়া উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
স/এষ্

